How to Make a Cup of Tea
Read the model paragraph. Then use the learning PDF to learn its structure, practise step by step, and write your own paragraph.
Making a cup of tea is easy if we follow a few simple steps. First, take a small pot and pour one cup of clean water into it. Then put the pot on the stove and let the water boil. Next, add one spoon of tea leaves. If you like milk tea, add some milk. Then add sugar to taste. Boil the tea for a short time until the colour changes and it smells nice. After that, turn off the stove. Take a clean cup and a strainer. Pour the tea into the cup through the strainer. Now the tea is ready to drink. Be careful because it is very hot. You can drink it with biscuits or bread. Some people like tea without milk, while others like little or no sugar. A cup of tea can make us feel fresh. We often drink tea in the morning or evening. Making tea is a simple and useful skill.
বাংলা অর্থ:
কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলে এক কাপ চা বানানো সহজ। প্রথমে একটি ছোট পাত্র নাও এবং তাতে এক কাপ পরিষ্কার পানি ঢালো। তারপর পাত্রটি চুলায় রেখে পানি ফুটতে দাও। এরপর এক চামচ চা-পাতা দাও। দুধ চা পছন্দ হলে কিছু দুধ যোগ করো। তারপর স্বাদমতো চিনি দাও। অল্প সময় চা ফুটাও, যতক্ষণ না রং বদলায় ও সুন্দর গন্ধ হয়। এরপর চুলা বন্ধ করো। একটি পরিষ্কার কাপ ও ছাঁকনি নাও। ছাঁকনি দিয়ে চা কাপে ঢালো। এখন চা পান করার জন্য প্রস্তুত। সাবধানে থাকবে, কারণ এটি খুব গরম। বিস্কুট বা রুটির সঙ্গে চা খাওয়া যায়। কেউ দুধ ছাড়া চা পছন্দ করে, আবার কেউ কম চিনি বা চিনি ছাড়া চা খায়। এক কাপ চা আমাদের সতেজ অনুভব করাতে পারে। আমরা সাধারণত সকাল বা সন্ধ্যায় চা পান করি। চা বানানো একটি সহজ ও দরকারি দক্ষতা।
Vocabulary Bank:
step = ধাপ, pour = ঢালা, stove = চুলা, boil = ফোটানো, tea leaves = চা-পাতা, strainer = ছাঁকনি, ready = প্রস্তুত, skill = দক্ষতা
Download the PDF lesson to learn the writing steps and practise writing your own paragraph.